পিএসজির কোচ এনরিকে

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৩, ২৩:১৬আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২৩:১৬

লুইস এনরিকের পিএসজি কোচ হওয়া নিয়ে আগে থেকেই একটা গুঞ্জন ছিল। ক্রিস্তোফ গালতিয়েরের বিদায় নিশ্চিত হলে বিষয়টি আরও জোরালো হয়ে যায় তার পর। শেষ পর্যন্ত ফরাসি জায়ান্টরা বুধবার জানিয়ে দিয়েছে, সাবেক বার্সেলোনা ও স্পেন কোচকে তারা কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

গত ডিসেম্বরে স্পেনের বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান এনরিকে। তার পর থেকে চাকরির খোঁজে ছিলেন তিনি।

এনরিকেকে বুধবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। বিবৃতিতে এনরিকে বলেছেন, ‘নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্যারিসে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। সব মিলে নতুন মানুষদের সঙ্গে পরিচয়, নতুন শহরে থাকা ছাড়াও নতুন ভাষা শেখা... সব কিছু ছাপিয়ে পিএসজিকে কোচিং করাতে পারা রোমাঞ্চকর।’

চ্যাম্পিয়নস লিগ সাফল্যের জন্যেই এনরিকেকে কোচ করে এনেছে পিএসজি। যে ক্লাবটির সর্বোচ্চ সাফল্য বলতে ফাইনাল। সর্বশেষ ২০২০ সালে ফাইনালে গেলেও বায়ার্নের কাছে হেরে আর শিরোপা জেতা হয়নি। তাছাড়া শেষ ৭ মৌসুমে ৫বারই তারা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম