হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ টটেনহাম

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৮:০১আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮:০৬

বার্সেলোনার ঐতিহ্যের সঙ্গে যুক্ত হুয়ান গাম্পার ট্রফি। যারা মূল মৌসুম শুরুর আগে প্রাকমৌসুম শুরু করে এই আয়োজন দিয়ে। এবারের হুয়ান গাম্পার ট্রফিতে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার।

বুধবার স্প্যানিশ জায়ান্টরা জানিয়েছে, তারা ৮ আগস্ট লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে।

প্রাক মৌসুমের জন্য সোমবার এরই মধ্যে বার্সা প্রস্তুতি শুরু করেছে। তার আগে দু’জন বড় তারকাও দলে ভিড়িয়েছে কাতালানরা- ইলকায় গুন্দোগান ও ইনিগো মার্তিনেজ।

বার্সা প্রাক মৌসুমে আরও চারটি ম্যাচ খেলবে। যার সবগুলোই হবে যুক্তরাষ্ট্র সফরে। তার মধ্যে রয়েছে একটি এল ক্লাসিকোও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টেক্সাসে ম্যাচটি হবে ২৯ জুলাই।

তবে প্রাকমৌসুমে লা লিগায় শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে বার্সার শেষ ম্যাচ স্পারদের বিপক্ষেই। ১৩ আগস্ট লা লিগায় বার্সার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ গেতাফে।

উল্লেখ্য, বার্সা ২০২৩-২৪ মৌসুমে সবগুলো ম্যাচই খেলবে লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। কারণ, ন্যু ক্যাম্পে চলছে সংস্কার কাজ। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম