ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৩:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৩:৪২

এল ক্লাসিকোয় সম্ভাব্য গোল না হওয়ায় ক্ষোভ ঝরেছিল বার্সেলোনার। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তাও সেই বিতর্কে এবার যোগ দিয়েছেন। তিনি বলেছেন, যদি লামিনে ইয়ামালের সেই সম্ভাব্য গোলের ক্ষেত্রে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির ভুল প্রমাণিত হয়, তাহলে ম্যাচটা পুনরায় মাঠে গড়ানো উচিত।  

ঘটনাটা ২৮ মিনিটের। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তখনও স্কোর লাইন ১-১। লামিনে ইয়ামালের ফ্লিক কোনওমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। বার্সার দাবি বলটা গোললাইন অতিক্রম করলেও সেটা দেওয়া হয়নি। যেহেতু অফিশিয়ালরা ভিডিও অ্যাসিসট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। তার পর তো ম্যাচের পর গোললাইন প্রযুক্তি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে রিয়াল মাদ্রিদ মাঠ ছেড়েছে। 

ওই ঘটনায় লাপোর্তা বিবৃতিতে বলেছেন, ‘ম্যাচে বিতর্কিত অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ম্যাচের ফল বদলে দিতে পারতো। আমি লামিনে ইয়ামালের সেই গোলটির কথা বলছি। ক্লাব হিসেবে আমরা অবশ্যই নিশ্চিত হতে চাইবো ঘটনাটা কী হয়েছে। এই কারণে ওই ম্যাচের ফুটেজ ও অডিও রেকডের জন্য অনরোধ করবো। একবার সেসবের বিশ্লেষণ শেষে ক্লাব যদি কোনও ভুল ছিল। তাহলে সম্ভাব্য সব পদক্ষেপই আমরা নিবো। কোনও কিছুর পরোয়া না করে, দরকার হলে আইনি পদক্ষেপও নিবো আমরা।’

তিনি বলেছেন গোলটি যদি বৈধ প্রমাণিত হয়। তাহলে ম্যাচটি পুনরায় মাঠে গড়ানোর অনুরোধ জানাবেন তারা, ‘গোলটি বৈধ প্রমাণিত হলে আমরা তখন ম্যাচটি পুনরায় মাঠে গড়ানোর জন্য অনুরোধ করবো। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির ভুলে ইউরোপে অন্য ম্যাচে এমন ক্ষেত্রে যেমনটা হয়েছিল।’

লাপোর্তা মূলত বেলজিয়ান ফুটবলে ঘটে যাওয়া একটি ম্যাচের উদাহরণ দিয়েছেন। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির ভুলে অ্যান্ডারলেখট ও গেংকের মধ্যকার একটি ম্যাচ এই মৌসুমে নতুন করে মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। যদিও বেলজিয়ান ক্রীড়া আদালত সেই সিদ্ধান্ত বাতিল করায় ম্যাচটি আর পুনরায় মাঠে গড়ায়নি। 

/এফআইআর/   
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী