ক্রোয়েশিয়া থেকে ডাচ হাসপাতালে নেওয়া হয়েছে ফন ডার সারকে

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২৩, ১৭:৪৪আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৭:৪৬

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন কিংবদন্তি ডাচ গোলকিপার এডউইন ফন ডার সার। কিন্তু সাবেক নেদারল্যান্ডস তারকাকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় যেতে হয়েছিল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরে জানা গেছে, মস্তিষ্কে রক্তরক্ষণ হয়েছে ৫২ বছর বয়সীর। শনিবার তার স্ত্রী জানালেন, তাকে ক্রোয়েশিয়া থেকে নেদারল্যান্ডসের হাসপাতালে নেওয়া হয়েছে। 

ডাচ হাসপাতালে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে ফন ডার সারকে। এখনও তার অবস্থা স্থিতিশীল। তবে মৃত্যুর আশঙ্কা কিছুটা কাটিয়ে উঠেছেন। আয়াক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফন ডার সারের স্ত্রী আন্নেম্যারি বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যায় ক্রোয়েশিয়া থেকে এডউইনকে ফেরানো হয়েছে এবং একটি ডাচ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে। তার শারীরিক অবস্থা আগের মতোই: স্থিতিশীল। তবে জীবন হুমকির মুখে নেই।’

ডাচ এই গোলকিপার ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়েছেন ৬ বছর। তার পর ২০১১ সালে ইংলিশ ক্লাব ছেড়ে আয়াক্সের পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু গত মৌসুম শেষেই ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছেন। কারণ সেবার ডাচ লিগে তৃতীয় হওয়ায় ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জায়গা পায়নি আয়াক্স।

রেড ডেভিলদের হয়ে ২৬৬ ম্যাচ খেলা ফন ডার সার চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। জিতেছেন ২০০৮ সালের চ্যাম্পিয়নস লিগ। তাছাড়া আরেক ইংলিশ ক্লাব ফুলহ্যাম ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও খেলেছেন। নেদারল্যান্ডসের হয়ে ১৩০টি ম্যাচ খেলা এই গোলকিপার আয়াক্সেও জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের