নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও গোল পায়নি বাংলাদেশ। বিরতির আগ পর্যন্ত গোলশূন্য স্কোরলাইন রেখে দুই দল ড্রেসিংরুমে গেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ রেখে খেলছে বাংলাদেশ। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে বাংলাদেশ বড় সুযোগ হাতছাড়া করে।
প্রথম সুযোগ পায় তারা। সাবিনা খাতুনের ফ্রি-কিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়, জটলা থেকে একজনের ফিরতি শট গোললাইনে সেভ হয়।
৩৬ মিনিটে মনিকা চাকমা বক্সে ঢুকে শট নেওয়ার আগে গা ঘেষে থাকা এক ডিফেন্ডার তা ব্যর্থ করে দেন। শেষের দিকে এসে নেপাল সুযোগ তৈরি করে। কিন্তু তারাও গোল পায়নি।
৪৩ মিনিটে সাবিত্রা ভাণ্ডারি বল পেয়েছিলেন, তার দুর্বল শট গোলকিপার রুপনার হাতে জমা পড়ে।
বিরতির ঠিক আগ মুহূর্তে সাবিত্রার শট গোলকিপার দ্বিতীয় প্রচেষ্টার তালুবন্দি করেন।
বাংলাদেশ একাদশ: রুপনা চাকমা,শিউলি আজিম,শামসুন্নাহার,আফঈদা খন্দকার,মাশুরা পারভিন,মনিকা চাকমা,সানজিদা আক্তার,মারিয়া মান্দা,কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন ও সাবিনা খাতুন।








