প্রয়োজনে পুরো মৌসুম ‘বেঞ্চে বসে’ থাকবেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১৩:১২আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৩:১২

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার সুযোগ ছিল কিলিয়ান এমবাপ্পের সামনে। সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে কিনতে ৩০ কোটি ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে। পিএসজিও ক্লাবটিকে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে। কিন্তু সৌদি আরবে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই এমবাপ্পের।

আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। ফরাসি ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করবেন না তিনি। ফ্রি এজেন্ট হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার ব্যাপারে রিয়াল মাদ্রিদকে নাকি কথাও দিয়েছেন। কিন্তু তাকে বিনামূল্যে ছেড়ে দিতে চান না পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। এই অবস্থায় সৌদি থেকে ভালো প্রস্তাব আসায় খুশি হয়েছিলেন তিনি। 

মাদ্রিদ ভিত্তিক আউটলেট রিলেভো-র দাবি, অবিশ্বাস্য প্রস্তাব পেলেও সৌদি আরবে খেলতে চান না এমবাপ্পে। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তির শেষ বছর থেকে যেতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। প্রয়োজনে পুরো মৌসুম ‘বেঞ্চে বসে’ কাটিয়ে দেবেন।

২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে এরই মধ্যে এশিয়া সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে। এভাবেই বাকি মৌসুম কাটাতে হলেও আপত্তি নেই বলে ওই প্রতিবেদন দাবি করেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা