রোনালদোর আল নাসরের বিপক্ষে জিততে পারেনি পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ২১:৪৮আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১:৪৮

গত বছর বেশ আগ্রহ নিয়েই পিএসজির খেলা দেখতে মাঠে এসেছিলেন জাপান সমর্থকরা। পিএসজির এবারের এশিয়া সফরে অবশ্য ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। প্রাকমৌসুম সফরে কিলিয়ান এমবাপ্পের তো দলেই জায়গা হয়নি। আর নেইমার ইনজুরি থেকে মাত্রই ফিরেছেন। যার প্রভাব পড়তেও দেখা গেলো। ওসাকায় তারকাদের ছাড়া ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।       

প্রীতি ম্যাচে বিলাসী ফ্রি কিকে দ্বিতীয় মিনিটেই গোলের চেষ্টা করেছিলেন কার্লোস সোলের। কিন্তু আল নাসর গোলকিপার নাওয়াফ আলকাইদি রুখে দিয়েছেন তা। ২০ মিনিট পর নোহা লেমিনাও চেষ্টা করেছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি শট।

উপস্থিত ২৫ হাজার ৪৩২ জন দর্শক সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখিয়েছেন রোনালদোর বেলায়। দু’বার গোলের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। ৩৯ মিনিটে ৬ গজ দূর থেকে নেওয়া চেষ্টা প্রতিহত করেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৪ মিনিট পর আবার বাইসাইকেল কিকে চেষ্টা করেছিলেন। অল্পের জন্য সেই চেষ্টা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। শেষটি ধর্তব্যের মধ্যে থাকবে না যদিও। কারণ তা ছিল অফসাইড।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান রোনালদো। দুই দলই এই সময়ে বদলি নামানোর চেষ্টা করেছে। কিন্তু ব্যবধানে হেরফের করতে পারেনি কেউ।

পিএসজির পরবর্তী ম্যাচ শুক্রবার। তারা মুখোমুখি হবে সেরেজো ওসাকার।

/এফআইআর/ 
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী