বিশ্বকাপে খেলা কলিনদ্রেসকে পাচ্ছে না আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৩, ১৮:৪৭আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:৪৯

টানা দুই মৌসুম ধরে আবাহনীর ফরোয়ার্ড পজিশনে খেলে আসছিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। আসছে মৌসুমে অবশ্য ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে পাওয়া সম্ভব হচ্ছে না। আকাশী-নীল জার্সিধারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরই মধ্যে কোস্টারিকায় ফিরে গেছেন এই ফরোয়ার্ড।

কোস্টারিকার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কলিনদ্রেস কোস্টারিকার প্রথম বিভাগের দল মিউনিসিপাল লিবেরিয়ায় নাম লিখিয়েছেন।

আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেসকে এএফসি কাপ কিংবা আসছে মৌসুমে আর পাওয়া যাবে না। ফোনে আমাকে বললো ও চলে যাচ্ছে, খেলবে না।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলেই ঢাকায় নতুন অধ্যায় শুরু করেছিলেন কলিনদ্রেস।  প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসর পর দেশে ফিরে যোগ দিয়েছিলেন দিপোর্তিভো সাপ্রিসায়। সেখান থেকে ২০২১-২০২২ মৌসুমে আবাহনীতে নাম লেখান তিনি। আবাহনীর জার্সিতে দুই মৌসুমে করেছেন ২২ গোল। এবার ১২ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন তিন নম্বরে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী