শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শরিফুল ইসলামের গতির কাছে খেই হারিয়েছে শেখ জামাল। তার বোলিং তোপে বৃহস্পতিবার মিরপুরে আবাহনীর বিপক্ষে একশ রানের নিচে অলআউট হয়েছে সাকিববিহীন দলটি। ২২.৪ ওভারে শেখ জামাল ৮৮ রানে থেমেছে। জবাবে কোনও উইকেট না হারিয়েই ১০.২ ওভারে জয় নিশ্চিত করেছে আবাহনী।

টেবিল টপার আবাহনীর বিপক্ষে শেখ জামালের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল তাদের। কিন্তু ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সেটি আর হয়নি। মাত্র ৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ মিলে আবাহনীর জয় নিশ্চিত করেছেন। ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন বিজয়। অন্যদিকে নাঈম খেলেছেন ৪০ বলে ৫৩ রানের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় শেখ জামাল। শুরুটা ভালো করলেও ওপেনার সাইফ হাসান থিতু হতে পারেননি। সাইফের বিদায়ের পর একের পর এক উইকেট হারাতে থাকে শেখ জামাল। শেষ পর্যন্ত ২২.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয় নুরুল হাসান সোহানের দল। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেছেন সৈকত আলী। এছাড়া ইয়াসির আলী ১৭, সাইফ ১৬ ও তাইবুর রহমান ১৪ রানের ইনিংস খেলেছেন। এর বাইরে কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। 

আবাহনীর জয়ের নায়ক পেসার শরিফুল ইসলাম। এই পেসার ৩৫ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া তাসকিন ও তানভীর নিয়েছেন দুটি করে উইকেট। জুনিয়র সাকিব ও মোসাদ্দেক হোসেন নিয়েছেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের