আমেরিকান ফুটবলে ফিরছে রামোস-মেসির প্রতিদ্বন্দ্বিতা!

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৩, ১১:১৭আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১১:১৭

লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতোই আগুন-বারুদে প্রতিদ্বন্দ্বিতা ছিল সার্জিও রামোস ও লিওনেল মেসির। পরে নিয়তি তাদেরকে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে বাধ্য করে। পিএসজিতে দুই বছর এক জার্সিতে খেলেছেন তারা। একই সঙ্গে প্যারিসও ছেড়েছেন। কিন্তু মেসি দল পেলেও রামোসের ভাগ্য নির্ধারণ হয়নি। শোনা যাচ্ছে, আমেরিকান ফুটবলে আবার ফিরছে তাদের প্রতিদ্বন্দ্বিতা।

মেসি চুক্তি করেছেন মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। দেশের ক্লাব ফুটবলের আকর্ষণ বাড়াতে এবার রামোসকে আনার উদ্যোগ নিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি ।

পিএসজি ছাড়ার পর থেকে ফ্রি এজেন্ট রামোস। ৩৭ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে সৌদি প্রো লিগ যোগাযোগ রাখছে। কিন্তু মুন্দো দেপোর্তিভোর দাবি, এলএএফসি স্প্যানিশ তারকাকে আনতে আগ্রহী। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে এক দশকেরও বেশি সময় ধরে চলা দ্বৈরথ তাহলে আবার ফিরতে যাচ্ছে। মুন্দো লিখেছে, এবার এমএলএসে ‘মেসিবিরোধী’ হতে যাচ্ছেন রামোস। বর্তমান চ্যাম্পিয়নরা স্বল্পমেয়াদী চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী