সুইজারল্যান্ডকে বিধ্বস্ত করে স্পেনের ইতিহাস

স্পোর্টস ডেস্ক 
০৫ আগস্ট ২০২৩, ১৬:০৭আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৬:১০

নারী ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ ষোলোয় তারা সুইজারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। 

অথচ ৫দিন আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লজ্জার হার দেখেছিল লা রোহারা। জাপানের কাছে বিধ্বস্ত হয়েছে ৪-০ গোলে। শেষ ষোলোয় অবশ্য দারুণভাবেই তারা ঘুরে দাঁড়ালো। নিজেদের ফুটবল ইতিহাসে রচনা করলো ইতিহাস। প্রথমার্ধে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে চারবার! অবশ্য ৫ মিনিটে বোনমাতির প্রথম গোলের পর ১১ মিনিটে আত্মঘাতী গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল স্পেন। ১৭ মিনিটে রেদোন্দো গোল করে অগ্রগামিতা ধরে রেখেছেন। ৩৬ মিনিটে জোড়া গোল করেছেন বোনমাতি। ৪৫ মিনিটে কোদিনা করেন চতুর্থ গোল। বিরতির পর ৭০ মিনিটে পঞ্চম গোলটি করেন হেরমোসো। 

গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে স্পেন। জাপানের কাছে পরাজয় ছাড়া কোস্টারিকা ও জাম্বিয়াকে হারাতে পেরেছে। স্পেন তার পর নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে। অপর ম্যাচে জাপানও শেষ আটে জায়গা করে নিয়েছে। নরওয়েকে তারা হারিয়েছে ৩-১ গোলে। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী