মেয়েদের বিশ্বকাপেও মরক্কোর স্বপ্নযাত্রা থামালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১৯:৩১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৯:৩১

গত ডিসেম্বরে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে স্বপ্নযাত্রা থেমেছিল মরক্কোর। মেয়েদের বিশ্বকাপেও ফরাসিদের কাছে ভাঙলো তাদের হৃদয়। মঙ্গলবার শেষ ষোলোতে ফ্রান্স ৪-০ গোলে অভিষিক্ত মরক্কোকে হারিয়ে টানা তৃতীয় কোয়ার্টার ফাইনালে উঠেছে।

এই বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় মরক্কো। জার্মানির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর সাউথ কোরিয়া ও কলম্বিয়াকে হারায়। সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী (৭২) হিসেবে শেষ ষোলোতে ওঠে আরব আফ্রিকান দেশটি। কিন্তু পঞ্চম র‌্যাঙ্কিংধারী ফ্রান্সের কাছে পাত্তা পেলো না তারা। 

২৩ মিনিটের মধ্যেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যায় ফ্রান্স ৩-০ গোলে এগিয়ে গেলে। ১৫তম মিনিটে হেডে বিশ্বকাপে চতুর্থ গোল করেন কাদিদিয়াতো দিয়ানি। আট মিনিটের মধ্যে আরও দুটি গোল করে ফরাসিরা। কেঞ্জা দালি ও ইউজেনি লু সমারের জোড়া গোলে মরক্কোর স্বপ্ন ভাঙে ফ্রান্স।

আগামী শনিবার ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে ফ্রান্স।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনার
ইউআইইউতে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনার
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
রেশমের রাজ্য কীভাবে দখল করলো বিদেশিরা, রাজশাহীর সিল্ক কোথায়?
রেশমের রাজ্য কীভাবে দখল করলো বিদেশিরা, রাজশাহীর সিল্ক কোথায়?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ