সৌদি আরবে অভিষেকেই ব্রাজিলিয়ান তারকার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ০৯:০৭আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:০৭

সৌদি আরবে অবিস্মরণীয় অভিষেক হলো রবার্তো ফিরমিনোর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আল-আহলির জার্সিতে সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলেন। আল-হাজমের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল-আহলি।

লিভারপুল থেকে এই মৌসুমে সৌদি ফুটবলে পা রাখেন ফিরমিনো। প্রথম ম্যাচে খেলতে নেমেই বাজিমাত করলেন তিনি। ১০ মিনিটের মধ্যে দুটি গোল করেন লিভারপুলের সাবেক ফরোয়ার্ড। ৭২তম মিনিটে হ্যাটট্রিক করেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগের এই মৌসুমে দুটি দল বাড়ানো হয়েছে। ১৮ দলের এই প্রতিযোগিতায় চারটি উন্নীত দলের মধ্যে রয়েছে আল আহলি ও আল হাজেম।

অধিনায়ক হিসেবে সৌদি অধ্যায় শুরু করেছেন ফিরমিনো। ষষ্ঠ মিনিটে তার হেড থেকে গোলমুখ খোলে স্বাগিতকরা। চার মিনিট পর সাবেক ম্যানসিটি উইঙ্গার রিয়াদ মাহরেজের ক্রসে খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। 

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও গোল না পাওয়া হাজেম একটি গোল শোধ দেয় বিরতির পাঁচ মিনিট পর। গোলকিপার এদুয়ার্দ মেন্দির দুর্বল ক্লিয়ারেন্সে বল পেয়ে জাল কাঁপান ভিনা।

ম্যাচ শেষ হওয়ার আগে ফিরমিনো আরেকবার লক্ষ্যভেদ করে দুই গোলের লিড এনে দেন।  

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী