এমবাপ্পে-নেইমারকে বাদ দিয়ে পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৩, ১১:০২আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:২৭

দল ছেড়ে যাবেন বলে নেইমার-কিলিয়ান এমবাপ্পেকে বাদ দিয়ে লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল পিএসজি। তাতে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার মিশনে ফরাসি জায়ান্টদের শুরুটা হলো হতাশায়। লরিয়াঁর সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। 

তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছেন নতুন কোচ লুই এনরিকে। পুরোটা সময় দল আধিপত্য বিস্তার করে খেললেও জাঁল কাপানোর মতো সামর্থ্য দেখাতে পারেনি তার দল। স্টপেজ টাইমে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে একবার গোলের কাছে চলে গিয়েছিলেন। কিন্তু লক্ষ্যের বাইরে মেরে সুযোগ নষ্ট করেছেন তিনি। তাতে ক্রিস্তফ গালতিয়েরের বদলি হয়ে আসা এনরিকের শুরুটা মোটেও আদর্শ হলো না।  

চুক্তির মেয়াদ না বাড়িয়ে আগামী গ্রীষ্মে দল ছাড়তে চাওয়া এমবাপ্পে এদিন ঠিকই মাঠে উপস্থিত ছিলেন। এনরিকে তাকে দলে না রাখলেও স্ট্যান্ডে বসে দেখেছেন দলের খেলা। সঙ্গে ছিলেন সদ্য বার্সেলোনা ছেড়ে আসা তার সতীর্থ উসমান দেম্বেলে। 

চলমান অবস্থায় পিএসজিতে নেইমার-এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিতই বলা চলে। এমবাপ্পে চুক্তি শেষেই দল ছাড়তে চান। কিন্তু পিএসজি তাকে ফ্রি ছেড়ে দেওয়ার বদলে এখনই বিক্রি করতে চায়। জোর গুঞ্জন ২৪ বছর বয়সী এমবাপ্পে রিয়াল মাদ্রিদে লোভনীয় প্রস্তাবে ফেরার জন্য নিজের সিদ্ধান্তে অনড়। অপর দিকে নেইমার পুনরায় বার্সেলোনায় ফিরতে মরিয়া। 
     
/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী