রোনালদোহীন আল নাসরকে হারিয়ে দিলো জেরার্ডের আল ইত্তিফাক

স্পোর্টস ডেস্ক 
১৫ আগস্ট ২০২৩, ১১:০০আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১১:০৫

সৌদি প্রো লিগে স্মরণীয় জয়ে অভিষেক হলো কোচ স্টিভেন জেরার্ডের। আল ইত্তিফাকের ডাগআউটে দাঁড়িয়ে দেখলেন প্রথম জয়। এদিন তার দল ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের মুখোমুখি হয়েছিল। ইনজুরিতে পর্তুগিজ যুবরাজ খেলতে পারেননি। তাতে জেরার্ডের ইত্তিফাকের কাছে ২-১ গোলের হারে লিগ শুরু করেছে গতবারের রানার্স আপরা।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে রোনালদোর চোটটা গুরুতরই মনে হয়েছে। ফলে এই ম্যাচে আল নাসরে অধিনায়কের আর্ম ব্যান্ড পরেছিলেন লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে। তার সাবেক লিভারপুল সতীর্থ জর্ডান হেন্ডারসনও এই ম্যাচে আল ইত্তিফাকের হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। 

ম্যাচ শুরু হলে ৪ মিনিটে জাল কাঁপিয়ে দেন মানে। জেরার্ডের শিষ্যরা সমতা ফেরায় দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে। সেজন্য ভুলটা আল নাসর গোলকিপার নওয়াফ আলকাইদির। বল গ্লাভসে নিয়েও ঠিকমতো আয়ত্ত্বে আনতে পারেননি। পরে যান মাটিতে। বল তখন চলে যায় রবিন কাইসনের কাছে। সুযোগ পেয়ে জাল কাঁপাতে ভুল করেননি আল ইত্তিফাক খেলোয়াড়। ৬ মিনিট বাদে ব্যবধানও বাড়িয়ে নেয় তারা। গোল করেন মুসা দেম্বেলে। 

শেষ দিকে মানে ভেবেছিলেন তিনি বোধহয় কোনাকুনি ভলিতে সমতাসূচক গোলটি করতে পেরেছেন! দুর্ভাগ্য অফসাইডের কারণে বাতিল হয় তা। তার পর ১৪ মিনিট সময় যোগ হয়েছিল। কিন্তু দারুণ দৃঢ়তা দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আল ইত্তিফাক।

  /এফআইআর/            
সম্পর্কিত
ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর: রোনালদো 
মা-ভাইবোন ছিলেন না, রোনালদো-জর্জিনার বিয়েতে কেন এত গোপনীয়তা?
বিয়ের পর ক্লাবে বিশেষ সংবর্ধনা পেলেন রোনালদো
সর্বশেষ খবর
অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ
অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
ট্রানজিট ফ্লাইটে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি, বদলে গেলো আমদানি নীতির কাঠামো
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ