ভারতের মোহনবাগানকে পেলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ২১:৪২আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২১:৪২

সবশেষ এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার ম্যাচে ভারতের জায়ান্ট মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী লিমিটেড। এবারও প্লে অফ ম্যাচে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে।  আগামী ২২ আগস্ট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রিলিমিনারি রাউন্ডে আবাহনী ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপের ক্লাব ঈগলসকে। রাতে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-১ গোলে হারিয়েছে নেপালের মাচিন্দ্রা এফসিকে।

২২ আগস্ট যে দল জিতবে তারাই এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে।

আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'মোহনবাগান শক্তিশালী দল নিঃসন্দেহে।  আবারও তাদের বিপক্ষে লড়াই করতে হচ্ছে।  আশা করছি, এবার আমরা জিততে পারবো। দলের সবাই জেতার মানসিকতা নিয়ে খেলবে।'

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম