জরুরি অস্ত্রোপচারে প্রিমিয়ার লিগ ম্যাচে থাকা হচ্ছে না গার্দিওলার  

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ২২:৫২আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২২:৫২

সামনেই আন্তর্জাতিক বিরতি। তার আগে পিঠে অস্ত্রোপচার করালেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। পিঠের চোট সারাতে জরুরি ভিত্তিতে সার্জারি করিয়েছেন তিনি। তাতে সিটির পরবর্তী দুই ম্যাচে তার টাচলাইনে থাকা হবে না। ওই দুই ম্যাচে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড ও ফুলহ্যাম। 

এই সময়ে তার অনুপস্থিতিতে টাচলাইনে থাকবেন অ্যাসিসট্যান্ট জুয়ানমা লিলো। 

বিবৃতিতে সিটি বলেছে, ‘বেশ কিছুদিন ধরে পিঠে তীব্র ব্যথা বোধ করছিলেন সিটি কোচ গার্দিওলা। বার্সেলোনায় জরুরি ভিত্তিতে ডা. মিরেইয়া ইলুয়েকার অধীনে সার্জারি করিয়েছেন তিনি। সফল সার্জারির পর গার্দিওলা এখন বার্সেলোনাতেই পুনর্বাসনে থাকবেন।’

পেপ গার্দিওলাকে আন্তর্জাতিক বিরতির পর পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে সিটি।   

ব্যাক-টু-ব্যাক জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্নলি ও নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে। তাছাড়া উয়েফা সুপার কাপেও সেভিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে। গার্দিওলার সম্ভাব্য ফেরার তারিখ ১৬ সেপ্টেম্বর ওয়েস্টহ্যামের বিপক্ষে।

/এফআইআর/         
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি