লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৫, ০০:০০আপডেট : ০৫ মে ২০২৫, ০০:০৭

কিছুদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। তাদের ৩-১ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে নিজেদের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে চেলসি। 

অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে শিরোপা নিশ্চিত হওয়া ম্যাচ থেকে ৬টি পরিবর্তন আনেন লিভারপুল কোচ আর্নে স্লট। যার প্রভাব পড়ে নৈপুণ্যে। সেই চিরচেনা গতির দেখা মেলেনি। এই সুযোগে চেলসি জয় ছিনিয়ে পয়েন্ট টেবিলে চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে পয়েন্টে সমতা ফিরিয়েছে। 

মাত্র তৃতীয় মিনিটে চেলসিকে জয়ের পথে এগিয়ে দেন এনজো ফার্নান্দেস। পেদ্রো নেতোর ক্রস থেকে সঠিক সময়ে সুযোগ কাজে লাগিয়েছেন তিনি। 

চেলসি তাদের ব্যবধান বাড়ায় ৫৬ মিনিটে লিভারপুলের আত্মঘাতী গোলে। ফন ডাইক বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে তার সতীর্থ জ্যারেল কুয়ানসার গায়ে লেগে সেটা জড়ায় জালে। তাতে স্কোর হয় ২-০। তার পর বদলি হয়ে নামা ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ সুযোগ পেয়েও সেসব হাতছাড়া করেছেন। 

৮৫ মিনিটে ভার্জিল ফন ডাইক একটি গোল শোধ দিলেও লাভ হয়নি তাতে। ৯০+৬ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে নেন পালমার। তাতে মধ্য জানুয়ারির পর গোলখরা কেটেছে ইংলিশ তারকার।   

অন্য দিকে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। এই পরাজয়ে পয়েন্ট টেবিলে ১৫তম স্থানে রয়েছে ম্যানইউ। ব্রেন্টফোর্ড উঠেছে ৯ নম্বরে। চেলসি ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে। চারে থাকা নিউক্যাসল ইউনাইটেডেরও সংগ্রহ ৬৩।  

/এফআইআর/  
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি