আর্সেনালকে জিততে দেয়নি ১০ জনের ফুলহ্যাম

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২৩, ২২:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২২:৪৬

গত ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি জয়ের ইঙ্গিত দিয়েও শেষ দিকে হোঁচট খেয়ে হৃদয় ভেঙেছিল আর্সেনালের। এবারও তারা প্রথম দুই ম্যাচ জিতে লিগ শুরু করেছে দারুণভাবে। কিন্তু হোঁচট খেলো তৃতীয় ম্যাচে, ফুলহ্যাম তাদের জিততে দেয়নি। ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে লিড নেয় ফুলহ্যাম। প্রথম মিনিটে আন্দ্রেস পেরেইরা স্বাগতিকদের জালে বল জড়ান। 

দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুটি গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ফ্যাভিও ভিয়েইরার ফাউলে ৭০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান বুকায়ো সাকা। এডওয়ার্ড এনকেতিয়াহ ৭২ মিনিটে স্কোর ২-১ করেন। 

ফুলহ্যাম খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে বড় ধাক্কা খায় একজনের লাল কার্ডে। ক্যালভিন বাসি ৮৩ মিনিটে শাস্তি পেয়ে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দল নিয়েও তারা হাল ছাড়েনি। লাল কার্ড দেখার চার মিনিট পরই জোয়াও পালহিনহার সৌজন্যে গোল শোধ দেয় অতিথি দল।

২০২১ সালের ১৮ এপ্রিলের পর এই প্রথমবার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো ফুলহ্যাম। জিততে না পারায় সাময়িকভাবে টেবিলের শী্র্ষে উঠতে পারলো না গানাররা। তবে তিন ম্যাচ শেষে শীর্ষ দল টটেনহ্যাম হটস্পারের সমান ৭ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি