পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৩

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পিছিয়ে পড়ে শঙ্কায় ছিল বাংলাদেশ৷ কিন্তু গোল শোধ করে দারুণভাবে ম্যাচে শুধু  ফিরে আসেনি, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আজ শুক্রবার শেষ চারের লড়াইয়ে বাংলাদেশ ২-১ গোলে হারিয়ে পাকিস্তানকে। ফাইনালে তারা ভারতকে পেয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর ট্রফি জয়ের মিশনে নামবে দুই দল।

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত ৮-০ গোলে হারায় মালদ্বীপকে। পরেরটিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরুতে গোল করে এগিয়ে যায়। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর ম্যাচের ৬ মিনিটে পাকিস্তান এগিয়ে যায়। সতীর্থের পাসে বক্সে ঢুকে আব্দুল ঘানি গোলকিপারের ওপর দিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান। 

১৩ মিনিটে বাংলাদেশের একজনের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে বাংলাদেশ সমতায় ফেরে। ডান প্রান্ত থেকে সতীর্থের ভাসানো বলে মুর্শেদ আলি ডিফেন্ডারদের মাঝে হেডে জড়িয়ে দেন জালে।

২৮ মিনিটে পাকিস্তানের একজনের কর্নার থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। প্রতি আক্রমণ থেকে আবার  বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের দারুণ এক পাসে আবু সাইদ বক্সের ভেতরে পেয়ে প্লেসিং করে দিয়ে উচ্ছ্বাসে মাতেন।

বিরতির পর ম্যাচে উত্তেজনা কম ছিল না। গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় তৃতীয় গোল পাওয়া হয়নি। পাকিস্তানও পারেনি ম্যাচে ফিরতে।

২-১ এর স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করে মাঠ ছেড়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের