পেরুর বিপক্ষে নেইমারকে ‘নিষ্ক্রিয়’ রাখতে জাদুটোনা

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৩

নেইমার চেনা রূপে ফিরেছেন। বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের ইতিহাসের পাতায় নাম লিখেছেন। পেলেকে পেছনে ফেলে এখন তিনিই ব্রাজিলের শীর্ষ গোলদাতা। বুধবার পেরুর বিপক্ষে একই ধারাবাহিকতা ধরে রাখতে চান নেইমার। কিন্তু মাঠে তাকে ‘নিষ্ক্রিয়’ রাখতে তান্ত্রিকদের নামিয়ে দিয়েছে পেরু।

নেইমারকে নিয়ে পেরুর ভয় স্বাভাবিক। কারণ নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ছয় গোল করেছেন তিনি এই দলের বিপক্ষে। ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে হ্যাটট্রিকও করেন।

মাঠে তো নেইমারকে আটকানোর চেষ্টা থাকবে, পাশাপাশি জাদুটোনা করেও তাকে দুর্বল রাখতে চাইছে পেরু। বন, পাহাড় ও সমুদ্র সৈকত থেকে একদল তান্ত্রিকদের স্টেডিয়ামে ডাকা হয়েছে, যাদের বলা হয় ‘তায়তা ইন্তি’ মানে সূর্যপিতা। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নেইমারের একটি পুতুল বানিয়ে তার পা বেঁধে ফেলা হয়েছে। ঝাড়-ফুঁকও দেওয়া হচ্ছে তাতে। আরেকজন নেইমারের ব্রাজিলের জার্সি পা দিয়ে খুঁচিয়ে মন্ত্র জপছেন। ফেলিক্স রোন্ডান নামের এক তান্ত্রিক বলেন, ‘আমরা নেইমারকে তার পা বেঁধে নিষ্ক্রিয় করেছি। আমরা তাকে বেঁধেছি যেন সে দৌড়াতে ও ভালো খেলতে না পারে।’

আরেক তান্ত্রিক ওয়াল্টার আলারকোন বলেন, নেইমারের মন আচ্ছন্ন করে রাখা হচ্ছে যেন তিনি যা খোঁজ করছেন, সেটা অর্জন করতে না পারেন। কী খোঁজ করবেন নেইমার, প্রশ্নে তার উত্তর, ‘গোল’। আলারকোনের মতে, এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হবে এবং দুই দলকেই কঠিন পরীক্ষা দিতে হবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি