ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩১

লিওনেল মেসি, আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রকাশিত হয়েছে ফিফা দ্য বেস্টের ১২ জনের সংক্ষিপ্ত তালিকা। 

ওয়েস্ট হামকে ইউরোপা কনফারেন্স লিগ জেতানো অধিনায়ক ডেকলান রাইসও স্থান পেয়েছেন এই তালিকায়। 

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি রেকর্ড তৃতীয়বারের মতো এই পুরস্কার জয়ের আশায় রয়েছেন। এর আগে জিতেছেন ২০১৯ ও ২০২২ সালে। 

তবে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতালেও এই পুরস্কারে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হাল্যান্ডের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি তিনি। সিটিকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জেতাতে অবদান ছিল নরওয়েজিয়ান তারকার। করেছেন ৫২ গোল। 

এছাড়া সেরা কোচের তালিকায় স্থান হয়েছে পেপ গার্দিওলা, সিমোনে ইনজাগি, আঙ্গে পোস্তেগলু, লুসিয়ানো স্পালেত্তি ও জাভির। 

ফিফা ডটকমে ভোটাভুটি শুরু হয়েছে বৃস্পতিবার। চলবে মধ্য অক্টোবর পর্যন্ত। জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিকসহ ভক্তরা ভোট দিতে পারবেন। 

ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন যারা 

হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশিয়া), কেভিড ডি ব্রুইনা (বেলজিয়াম), ইলকায় গুন্দোগান (জার্মানি), আর্লিং হাল্যান্ড (নরওয়ে), রদ্রিগো (স্পেন), খিচা কাভারেটসখেলিয়া (জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া), ডেকলান রাইস (ইংল্যান্ড) ও বের্নার্দো সিলভা (পর্তুগাল)।    

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের