গোল খরা কাটিয়েছেন মেসি, জয়ে ফিরেছে মায়ামিও

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০২৫, ১২:০৯আপডেট : ০৪ মে ২০২৫, ১২:২৭

কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেওয়া ছাড়াও টানা তিন ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি। সেই হতাশা থেকে এবার ঘুরে দাঁড়িয়েছে মেসিরা। নিউ ইয়র্ক রেডবুলসকে তারা ৪-১ গোলে হারিয়েছে। 

টানা হারের হতাশার সঙ্গে ছিল লিওনেল মেসির গোল খরা। মেজর লিগ সকারে এই ম্যাচ দিয়ে অবশ্য সব ব্যর্থতাই পেছনে ফেলা গেছে। নবম মিনিটে দলকে এগিয়ে নেন ফাফা পিকাউল্ট। ক্রস করেছিলেন লুই সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ফুল ব্যাক ভেইগান্ট।। শুরুতে অবশ্য গোলটিকে অফসাইড দিয়েছিলেন রেফারি। পরে ভার রিভিউর পর মিলেছে সাফল্য। ৯ মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন লুই সুয়ারেজও। শুরুর শট ব্লকড হলেও দ্বিতীয় চেষ্টায় কোনও ভুল করেননি। 

বিরতির আগে রেড বুলস একটি গোল আবার শোধও দিয়েছে। এরিক ম্যাক্সিম চুপো মোটিংয়ের গোল দ্বিতীয়ার্ধে কিছুটা আশার সঞ্চার করে তাদের মাঝে। কিন্তু তাতে লাভ হয়নি। ৬৭ মিনিটে আবার ব্যবধান বাড়ায় মায়ামি। এবার জাল কাঁপান মেসি। শুরুতে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টুর পর প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাধা সামলে বাম পায়ের ফিনিশিংয়ে জাল কাঁপিয়েছেন। ফলে চার ম্যাচ গোলহীন থাকা মেসি জালের দেখা পেয়েছেন অবশেষে। 

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থস্থানে উঠেছে মায়ামি। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বাস ক্রু। মায়ামির সংগ্রহ ২১। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া। 

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি