ঘরের মাঠেও হেরে সেমিফাইনাল থেকে মেসিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ০৯:৩৮ আপডেট : ০১ মে ২০২৫, ০৯:৩৮

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটসক্যাপের মাঠে ২-০ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় লেগ ছিল তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে। শুরুতেই গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছিল তারা। কিন্তু ভ্যাঙ্কুভার বিরতির পর পাত্তা দেয়নি স্বাগতিকদের। ঘরের মাঠে ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথমবার ফাইনালে ওঠার সুযোগ হারালো লিওনেল মেসিরা।

ঘুরে দাঁড়ানোর আশা নিয়েই মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুশকেটসকে নামান কোচ হাভিয়ের মাসচেরানো। নবম মিনিটে আলবার ক্রস কিকে এগিয় যায় মায়ামি। প্রথমার্ধ তারা শেষ করে লিড নিয়ে। তাতে প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। কিন্তু বিরতির পর তাদের সেই আশায় পানি ঢালে ভ্যাঙ্কুভার।

৫১তম মিনিটে হোয়াইট ম্যাচে সমতা ফেরান। দুই মিনিট পর পেদ্রো ভিতের গোল নিশ্চিত করে দেয় মায়ামির বিদায়। বারহাল্টার তৃতীয় গোল করে কানাডিয়ানদের ফাইনালে তোলেন।

৫-১ গোলের অগ্রগামিতায় তৃতীয় কানাডিয়ান দল হিসেবে ফাইনালে ভ্যাঙ্কুভার। তারা শিরোপার জন্য খেলবে ক্রুজ আজুল ও টাইগার্সের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে।

এনিয়ে দ্বিতীয়বার প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপা জিততে ব্যর্থ হলেন মেসি। তার দল গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। 

/এফএইচএম/
সম্পর্কিত
মেসি-সুয়ারেজ নৈপুণ্যে বড় জয় পেলো মায়ামি
আর্জেন্টিনাকে বিদায় জানানো মেসির সামনে এখন লক্ষ্য তিনটি
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ কী, কেন এবং কীভাবে পরিষ্কার করতে হয়?
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
রাতেই মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠি
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?