বেতিসকে হারিয়ে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২

গত সপ্তাহে ধারে যোগ দিয়ে বার্সেলোনায় অভিষেক হয়েছে দুই পর্তুগিজ জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোর। সেটা অবশ্য ছিল বদলি হয়ে। যদিও তা স্মরণীয় করে তুলতে পারেনি। তবে গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে শুরুর একাদশে নেমে প্রথম গোলের দেখা পেয়েছেন দু’জনে। লা লিগায় তাদের গোল পাওয়ার দিনে বেতিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

২৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছেন ফেলিক্স। গোলকিপারকে পরাস্ত করে দর্শনীয় এক গোল আদায় করেছেন। তার পর ৩২ মিনিটে ব্যবধান বাড়াতে অবদানও রাখেন তিনি। তার দেওয়া পাস ধরে স্কোর ২-০ করেছেন রবের্ত লেভানদোভস্কি।

মৌসুমে প্রথমবার শুরুর একাদশে স্থান পাওয়া তোরেস ৬২ মিনিটে করেন তৃতীয় গোল। দারুণ এক ফ্রি কিক থেকে জাল কাঁপিয়েছেন।  ২০২১ সালে লিওনেল মেসির পর প্রথম ফ্রি কিক থেকে পাওয়া বার্সার প্রথম গোল ছিল এটি। ৬৬ মিনিটে চতুর্থ গোলটি করেছেন রাফিনহা। ৮১ মিনিটে একক নৈপুণ্যে পঞ্চম গোলটি করেন কানসেলো। 

এই জয়ে লিগে ৫ ম্যাচে বার্সা অপরাজেয় এখনও। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে স্থান করে নিয়েছে শীর্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান