এশিয়ান চ্যাম্পিয়নস লিগে অভিষেকে জয় দেখলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫

ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়নস লিগে ক্রিস্তিয়ানো রোনালদো নেই তো কী হয়েছে! এশিয়ান চ্যাম্পিয়নস লিগ তো আছে। সেখানে অভিষেকেই জয় দেখেছেন আল নাসর তারকা। ইরানিয়ান ক্লাব পারসেপোলিসের বিপক্ষে দলকে ২-০ গোলে জেতাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে গ্রুপ ‘ই’ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করেছে সৌদি ক্লাব। 

২০১৬ সালের পর সৌদি কোনও ক্লাব এবারই প্রথম ইরানে খেলতে গেছে। ম্যাচটা হয়েছে তেহরানের আজাদি স্টেডিয়ামে। তাও আবার দর্শকহীন স্টেডিয়ামে। পারসেপোলিস দর্শকরা ২০২১ সালের এক কাণ্ডে এক ম্যাচের শাস্তি পেয়েছিলেন। যা মূলত সাহায্য করেছে আল নাসরকে। দুইবারের রানার্স আপদের বিপক্ষে দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। একটি গোল এসেছে দানিয়াল এসমায়েলিফারের আত্মঘাতী থেকে। অপরটি করেছেন ডিফেন্ডার মোহাম্মদ কাসেম। 

রোনালদো গোল না পেলেও পুরো ম্যাচেই প্রভাব রাখার চেষ্টা করেছেন। প্রথমার্ধে দুবার কাছে গিয়েও গোল পাননি তিনি। 

দ্বিতীয়ার্ধে আবার দশ জনের দলেও পরিণত হয় পারসেপোলিস। রোনালদোর বুটে পা মাড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইরানি ক্লাবটির মিডফিল্ডার মিলাদ সারলাক।

 

/এফআইআর/      
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী