বেলিংহ্যামের দুই গোলে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ২২:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ২৩:২৫

রিয়াল মাদ্রিদের জয়ের গল্প লেখা হচ্ছে, তাতে জুড বেলিংহ্যামের নাম নেই- চলতি মৌসুমে এমনটা কমই হয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। ওসাসুনার বিপক্ষে দুইবার জাল কাঁপিয়েছেন ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।

এই জয়ে সাময়িকভাবে লা লিগার শীর্ষে জায়গা নিলো রিয়াল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে বার্সা ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। রিয়ালের কাছ থেকে এক নম্বর জায়গা দখল করে নিতে রবিবার গ্রানাডার মাঠে নামবে কাতালান জায়ান্টরা।  

নবম মিনিটে অপ্রতিরোধ্য স্ট্রাইকে বেলিংহ্যাম গোলমুখ খোলেন। গোলকিপারের পায়ের ফাঁক গলে ৫৪তম মিনিটে জাল কাঁপান তিনি। নতুন ক্লাবের জার্সিতে ১০ ম্যাচে তার গোলের সংখ্যা বেড়ে দশে পৌঁছালো।

কাউন্টার অ্যাটাক থেকে ৬৫ মিনিটে তৃতীয় গোল যোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর জোসেলুকে দিয়ে চতুর্থ গোল করান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮৪ মিনিটে পাঁচ নম্বর গোলের সুযোগ পায় রিয়াল। পেনাল্টি থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন জোসেলু।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি