আর্জেন্টিনা, ব্রাজিলের বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখাবে ফিফা

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৩, ১৪:২৭আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৪:২৮

বেশ কিছুদিনের বিরতির পর আবারও বিশ্বকাপ বাছাইয়ে কাল শুক্রবার ভোর ৫টায় খেলতে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার সকাল সাড়ে ৬টায় মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। দুটি ম্যাচের আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুটি ম্যাচই সম্প্রচার করা হবে তাদের ওয়েবসাইটের ফিফা প্লাস চ্যানেলে।

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বুয়েন্স এইরেসের এল মনুমেন্তালে প্যারাগুয়ের মুখোমুখি হবে। ইকুয়েডর, বলিভিয়ার বিপক্ষে জয়ের পর টানা তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামবে আলবিসেস্তেরা।

বাছাইয়ে শতভাগ রেকর্ড ধরে রাখার ম্যাচে অবশ্য অনিশ্চিত লিওনেল মেসি। বুধবার ম্যাচের আগে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, ম্যাচের আগে ৩৬ বছর বয়সী অনুশীলন ঠিকঠাকভাবে করেছেন। কিন্তু তার পুরোপুরি প্রস্তুত হওয়া জরুরি, ‘মেসির জন্য আরেকটি ট্রেনিং সেশন জরুরি। তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবো যে সে খেলবে নাকি খেলবে না। আমাকে নিশ্চিত হতে হবে সে শুরুর একাদশে খেলতে পারবে কিনা।’   

আর্জেন্টিনার ম্যাচের দেড় ঘণ্টা পর মাঠে নামবে ব্রাজিল। কুইয়াবার অ্যারেনা পান্তানালে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা।

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী