শেষ মুহূর্তে গোল করে খুশি সাদ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২৩:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২৩:৫৭

সাদ উদ্দিন মাঠে নামলেন শেষ মুহূর্তে। হার এড়াতে বাংলাদেশ তখন লড়ছিল। সুযোগটা এসেই গেলো। যোগ করা সময়ে রাকিবের ক্রসে সাদ গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে দারুণ এক গোলে বাংলাদেশকে সমতা এনে দিলেন। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লাল সবুজ দল। ২০১৯ সালের পর আবারও লাল সবুজ দলের হয়ে গোল করে খুশি সিলেট থেকে উঠে আসা ফুটবলার।

ম্যাচ শেষে  রাতে হোটেল থেকে বাফুফের মাধ্যমে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, 'গোল করার পর মাথায় কিছুই আসেনি। শুধু মনে হয়েছে, আমাদের গোলটা করার দরকার ছিল, গোলটা করতে পেরেছি। একটা পয়েন্ট পেয়েছি, অনেক খুশি। শেষ মুহূর্তে গোল করে অনেক খুশি, তা কেবল নিজের জন্য নয়, দেশের জন্যও।' শেষ মুহূর্তে গোল করে খুশি সাদ উদ্দিন

ড্র ম্যাচের পর উদযাপন নিয়ে এই ডিফেন্ডার বলেছেন, 'ক্রেজিয়েস্ট সেলিব্রেশন, দেখে মনে হয় ম্যাচটা আমরা জিতে গেছি। আসলে সবাই চেষ্টা করছিল গোল করার জন্য, কিন্তু গোল পাচ্ছিল না। শেষ মুহূর্তে গোল পেয়েছি... এর অনুভূতি ব্যাখ্যা করতে পারবো না। ভিন্ন এক অনুভূতি।'

গোলের আগে সাদ উদ্দিন চিন্তা করছিলেন সুযোগ পেলে গোল করবেন। বললেন, 'আমি তো তখন রাইট-ব্যাক পজিশনে ছিলাম, রক্ষণ নিয়ে ভাবছিলাম। তখন আমরা এক গোলে পিছিয়ে ছিলাম, ভাবছিলাম আক্রমণে উঠবো, গোল করতে পারলে দলকে রক্ষা করতে পারবো। সেটাই হয়েছে। তাই আমি খুবই খুশি। সবাই খুশি।'   

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের