মালদ্বীপ কোচের কৌশলকে ভয় পাচ্ছেন না রাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ০৯:১২আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:১২

বাংলাদেশের দ্রুতগতির ফরোয়ার্ড রাকিব হোসেনকে নিয়ে আলাদা চিন্তা করছেন মালদ্বীপ কোচ আলী সুজেইন। মঙ্গলবার রাকিবকে কীভাবে আটকানো যায় সেই ছক কষছেন। এই খবর পৌঁছে গেছে রাকিবের কানে। তাই সতর্ক তিনি। কীভাবে মালদ্বীপের রক্ষণ ভেদ করে এগিয়ে যাওয়া যায়, অনুশীলনে সেভাবেই ঘাম ঝরিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে তিন গোল করেছেন রাকিব। গত দুই ম্যাচে একটি অ্যাসিস্ট ও গোল তার। ২৪ বছর বয়সী ফুটবলারকে নিয়ে মালদ্বীপ কোচের কপালে চিন্তার ভাঁজ।

রাকিব অনুশীলনের পর আজ রবিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালদ্বীপ কোচ আমাকে আটকে রাখার চেষ্টা করবে। আলাদা করে এই খবর আমার কানেও এসে পৌঁছেছে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই।  আমাদের কোচও আমার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন। সামনের ম্যাচে কীভাবে পারফরম্যান্স করতে হবে বুঝিয়ে দিচ্ছেন। আশা করছি ওদের ডিফেন্ডাররা আমাদের কাউকে আটকে রাখতে পারবে না।’

বেঙ্গালুরুর সাফে মালদ্বীপের বিপক্ষে রাকিবের গোলও আছে। হাভিয়ের কাবরেরার দলে 'নম্বর নাইন' না থাকায় এই মুহূর্তে তিনি ও ফাহিম বড় ভরসা। রাকিব চাইছেন যে করেই হোক কোচের ভরসার মূল্য দিতে, গোলও পেতে। 

রাকিব বলেছেন, 'এই ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। না জিততে পারলে ছিটকে যেতে হবে। আমরা তা হতে দিতে চাই না। যে করেই হোক মাঠে পারফরম্যান্স করে ম্যাচ জিতে এগিয়ে যেতে চাই। যেন সবাই স্বস্তি পায়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি