বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচেও থাকলো ‘ফ্রি প্যালেস্টাইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৮:১৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৩৪

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন চলছে। গাজায় হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছে। দুই পক্ষের যুদ্ধ কবে থামবে তা বলা কঠিন। চলমান সহিংসতায় এরই মধ্যে বিশ্ব দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। কয়েক দিন আগে রাস্তায় সাধারণ মুসল্লিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। 

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ পর্বে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটিতেও দেখা গেলো দর্শকরা চলমান ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে একদল দর্শক ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা পতাকা নিয়ে এসেছেন। মাঠের এক পাশে ফিলিস্তিনের পতাকার মাঝে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।

এর পাশাপাশি লাগোয়া ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। ঠিক নিচেই আবার ফিলিস্তিনের ছোট পতাকার মধ্যে লেখা ‘ওয়ান নেশন ওয়ান ড্রিম’।

যদিও ম্যাচ শুরু হতেই পতাকাটি নামিয়ে রাখা হয়। শুধু ছোট পতাকাটাই প্রদর্শন করা হয় তখন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী