ফিলিস্তিনের পতাকা নিয়ে উৎসবের কারণ জানালেন রাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৪৯

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর মাঠেই উৎসব করেছেন জামাল ভূঁইয়ারা। নিজেদের পতাকা নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি ইসরায়েলের আগ্রাসনে পর্যুদস্ত ফিলিস্তিনকেও স্মরণ করেন তারা। ‘সেইভ প্যালেস্টাইন’ ব্যানার তুলে ধরে কিছু সময়ের জন্য আনন্দে মাতেন রাকিব-বিশ্বনাথরা।

ফিলিস্তিনের পতাকা সংবলিত ব্যানার নিয়ে উদযাপন প্রসঙ্গে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রাকিব হোসেন বলেছেন, ‘ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ বলেছে, গোল করতে পারলে, জিততে পারলে ওদের (ফিলিস্তিন) আমরা সমর্থন দেবো। তাই ওই পতাকা নিয়ে উদযাপন করেছি।’

রাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে খেলা দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য বড় সুযোগ। চেষ্টা করবো ওদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে।’

গ্যালারিতেও তুলে ধরা হয় ফিলিস্তিনের পতাকা

দুই ম্যাচেই ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন রাকিব হোসেন। ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে পরিশ্রম করেছি। আমাদের দলে বড় কোনও তারকা নেই। দলবদ্ধ হয়ে খেলেছি। মাঠে ১১ জন যুদ্ধ করেছি। বাইরে যারা ছিল, তারাও সমর্থন দিয়েছে। বিশ্বাস ছিল একসঙ্গে ভালো কিছু করবো। মালেতে ড্র করে আসার পর আত্মবিশ্বাস ছিল। মালেতেও আমরা ভালো ফুটবল খেলেছি। দু-একটা মিসটেক না হলে হয়তো আরও ভালো হতো।’

মাঠে দর্শক আসায় দলের সবাই উজ্জীবিত। রাকিব তা মনে করিয়ে দিলেন আবারও, ‘শেষ ছয় মাস আগে যখন খেলতাম, সেভাবে দর্শক আসতো না। কারণ আমরাও মাঠে ভালো রেজাল্ট দিতে পারতাম না। তবে সর্বশেষ সাফ, কম্বোডিয়া, আফগানিস্তান ম্যাচে ভালো রেজাল্ট করায় এখন অনেক দর্শক মাঠে আসছেন। তারা আসায় আমরা উজ্জীবিত হয়ে আরও ভালো ফুটবল খেলছি। যেভাবে তারা আজ আমাদের সমর্থন দিয়েছে, এটা অবিশ্বাস্য।’

/টিএ/এনএআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি