ঢাকায় রোনালদিনহো

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৮আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

গত জুলাইয়ে শুরুতেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঢাকা এসেছিলেন। আর আজ বুধবার বাংলাদেশে এসেছেন ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শিরোপা জয়ী রোনালদিনহো। টি শার্ট, মাথায় ক্যাপ পরে পেছনে ব্যাগ নিয়ে বিকালে ঢাকায় নেমে হোটেলে ঢোকেন ব্রাজিলিয়ান সাবেক তারকা।

রোনালদিনহো মূলত কলকাতা থেকে এসেছেন। সেখানে ছিলেন দুই দিন। অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে। 

আজ ঢাকায় ১২ ঘণ্টার সফরে রোনালদিনহোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। রাতে হোটেলে আমন্ত্রিত ১০০ অতিথিদের মাঝে আলাদা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যদের থাকার কথা রয়েছে। 

মার্তিনেজের ঢাকা সফরের দিন জামাল বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকলেও তার দেখা পাননি। এনিয়ে হয়েছিল নানা আলোচনা-সমালোচনা।

তবে এবার রোনালদিনহোর বেলায় তেমনটা হচ্ছে না৷ জামাল আগেই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘যিনি রোনালদিনহোকে আনবেন ঢাকায়, তিনি আমাকে ফোন করেছেন। উনি আমাকে আর সালাউদ্দিন ভাইকে (বাফুফে সভাপতি) চাইছেন। অবশ্যই আমি আমার অন্যতম একজন আইডল খেলোয়াড়ের সঙ্গে দেখা করবো। ২০০২ যখন প্রথমবার বিশ্বকাপ দেখি টিভিতে, তখন থেকেই তিনি আমার আইডল।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী