রিয়ালের ড্র করা ম্যাচে বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ০৯:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৫২

লা লিগায় শিরোপা জয়ের লড়াইয়ে দুই পয়েন্ট খুঁইয়েছে রিয়াল মাদ্রিদ। তবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান নিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান। সেভিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে তারা। অবশ্য রামোসের সেভিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির দিনে আবারও বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

সেভিয়া অবশ্য বর্ণবাদী ও বিদ্বেষমূলক আচরণের জন্য একজন সমর্থককে বহিষ্কৃতও করেছে। ভিনিসিয়ুস তাৎক্ষণিক পদক্ষেপের জন্য ক্লাবটিকে ধন্যবাদ জানালেও আরও একটি ঘটনার উল্লেখ করেছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা একজনের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন তিনি। ভিনিসিয়ুস সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স তথা সাবেক টুইটারে শেয়ার করেছেন। তখনই তিনি জানান, এক বাচ্চাকেও বর্ণবাদী আচরণ করতে দেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, এক কিশোরী ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করতে। 

শুধু বর্ণবাদী আচরণই নয় রেফারিং নিয়েও ক্ষুব্ধ ছিল লস ব্লাঙ্কোস। শুরুর দিকে দুটি গোল বাতিল হয়েছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে। তার পর ৭৪ মিনিটে ডেভিড আলাবার আত্মঘাতী গোলে ১-০ গোলে পিছিয়ে পড়ে তারা। ৭৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল।  

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের