ভারতে অনুশীলন না করেই মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ২০:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:০০

ভিসা জটিলতা, এরপর টিকিট প্রাপ্তি নিয়ে সংশয়। বসুন্ধরা কিংসের এএফসি কাপে খেলতে ভারতের ভুবনেশ্বরে যাওয়াই কঠিন হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে ভুবনেশ্বর পৌঁছেছে দল। অংশ নিয়েছে সংবাদ সম্মেলনে। কিন্তু ভ্রমণ ক্লান্তির কারণে মাঠের অনুশীলনে যোগ দিতে পারেনি। অনুশীলন ছাড়াই আগামীকাল মঙ্গলবার মোহনবাগান সুপার জায়ান্টদের বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাবটি। 

সেখানে গিয়ে অনুশীলন না করতে পারলেও রাত ১০টার ম্যাচে চ্যালেঞ্জ নিয়ে খেলার ঘোষণা দিয়েছেন কোচ অস্কার ব্রুজন। আগের দেখায় বসুন্ধরা জিততে পারেনি মোহনবাগানের বিপক্ষে। একটিতে ৪-০ হার ও অন্যটি ১-১ গোলে ড্র হয়েছিল। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘গ্রুপে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ সবার জন্য। প্রতিপক্ষ চাইবে ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যেতে। কিন্তু আমরা প্রতিযোগিতার বাইরে নই। আমরা এখানে এসেছি তাদের অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে।’

মোহনবাগান দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। বসুন্ধরার পয়েন্ট সমান ম্যাচে ৩। শেষ ম্যাচে ওডিশা এফসিকে নিজেদের মাঠে ৩-২ গোলে হারিয়ে তারিক-বিশ্বনাথরা দারুণ চনমনে অবস্থায় আছে। তাই তো কোচ ব্রুজন বলেছেন, ‘শেষ ম্যাচে ওডিশার বিপক্ষে আমরা প্রমাণ করেছি আমরা এক দল হয়ে খেলতে পারি। কাল আরও একটি সুযোগ। তাদের চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি উপমহাদেশে আমাদের লেভেল কোন জায়গায় আছে তা দেখানোরও।’

সকালে রওনা দিয়ে বিকালে ভুবনশ্বরে পৌঁছানোয় বসুন্ধরা মাঠের অনুশীলন করেনি। ভ্রমণ ক্লান্তির কারণে হোটেলে হালকা অনুশীলন করে নিয়েছে। তাই তো ব্রুজন বলেছেন, ‘এটা আসলেই কঠিন যে কাল খেলোয়াড়দের পুরোপুরি সতেজ শরীরে  মাঠে নামানো। কিন্তু আমরা ধীরস্থির আছি। আমরা আলোচনা করবো এ নিয়ে। অফিসিয়াল অনুশীলনের সেশন বাতিল করেছি। কেন না আমাদের সেই শক্তি নেই। যা করার হোটেলেই করে নিতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী