মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর, স্মরণ করলেন ম্যারাডোনাকে

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩, ০৫:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২৮

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছেন। পিএসজি থেকে ‘অপমানিত’ হয়ে প্যারিস ছাড়লেও জিতেছেন লিগ ওয়ান ট্রফি। নতুন ক্লাব ইন্টার মায়ামিকে আমূলে বদলেরও ফেলেছেন। আনুষ্ঠানিক আয়োজনের আগে থেকেই গুঞ্জন ওঠে, এবারের ব্যালন ডি’অর লিওনেল মেসির হাতেই উঠতে যাচ্ছে। গুঞ্জনই সত্যি হলো।

সোমবার প্যারিসে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টিনার অধিনায়ক। এই পুরস্কার জয়ের রেকর্ড আরও বাড়িয়ে নিলেন মেসি। এটি তার অষ্টম ব্যালন ডি’অর। নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচটি ব্যালন ডি’অরের মালিক ক্রিস্টিয়ানো রোনালদোকে আরও পেছনে ফেললেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

সম্ভবত এটাই মেসির শেষ ব্যালন ডি’অর। কারণ তিনি আমেরিকান ফুটবল মেজর লিগ সকার ক্লাব মায়ামির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন।

আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই স্বীকৃতি পেয়েছেন মেসি।

গত বছর সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দুটো গোলও করেন। জেতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। বার্সেলোনার সঙ্গে অগণিত রেকর্ড ও সাফল্য পাওয়ার পর আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচান তিনি। তাতে দীর্ঘদিন ধরে চলা ডিয়োগা ম্যারাডোনা ও মেসি বিতর্কের অবসানও যেন ঘটে। 

তবে অষ্টম ব্যালন ডি’অর জিতে ঠিক ম্যারাডোনাকে স্মরণ করলেন মেসি। এদিন প্রয়াত আর্জেন্টাইন ফুটবল গ্রেটের জন্মদিন ছিল, ‘আজ আমি ডিয়েগোর নাম বলতে চাই। এখানে অনেক ফুটবলপ্রেমী আছেন, তিনিও এমন মানুষদের সঙ্গে থাকতে চাইতেন। আর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। আপনি যেখানেই থাকুন না ডিয়েগো, শুভ জন্মদিন। এটা (ব্যালন ডি’অর) আপনার জন্যও।’

পুরস্কারের দৌড়ে দ্বিতীয় স্থানে শেষ করা হাল্যান্ডকে নিয়ে মেসি বললেন, ‘যেমনটা বলেছিলাম, সেও ভালোভাবে ব্যালন ডি’অরের দাবি রাখে। আর্লিং প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে, সবগুলোতে সে শীর্ষ গোলদাতা ছিল। এই পুরস্কার আজ তোমারও হতে পারতো। আমি নিশ্চিত তুমি আগামীতে এটি জিতবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের