কোপার ড্রতে থাকবেন না স্ক্যালোনি, পদত্যাগের গুঞ্জন বাড়ছে

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১৬:০৯আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৬:১৪

ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইয়ে হারানোর পর বিনা মেঘে বজ্রপাতের মতো আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি কোচিং ছাড়ার আভাস দেন। এখনই বিদায় বলছেন না আলবিসেলেস্তের বিশ্বকাপ জয়ী কোচ। তবে শিগগিরই চাকরি ছাড়বেন তিনি। জাতীয় দলে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আরেকটু সময় নিচ্ছেন লিওনেল মেসিদের গুরু। 

আর্জেন্টাইন মিডিয়ার দাবি, এএফএ প্রেসিডেন্ট ক্লাওদিও তাপিয়ার সঙ্গে নানা কারণে স্ক্যালোনির সম্পর্কের অবনতি হয়েছে। এজন্য আর্জেন্টিনার কোচিংয়ে থাকতে চান না তিনি। 

স্ক্যালোনির পদত্যাগের গুঞ্জনের মধ্যে আলবিসেলেস্তে ফুটবলের নির্ভরযোগ্য সাংবাদিক গাস্তন এদুল বলেছিলেন, এখনই দায়িত্ব ছাড়ছেন না বর্তমান কোচ। কিন্তু টিওয়াইসি স্পোর্টস রিপোর্ট তার পদত্যাগের গুঞ্জন আরও প্রকট করেছে। 

আগামী ৭ ডিসেম্বর পরবর্তী কোপা আমেরিকার ড্র হবে। গণমাধ্যমটির দাবি, স্ক্যালোনি ও তার সহকারীরা ওই ইভেন্টে উপস্থিত থাকবেন না। সাধারণত এই ধরনের বড় টুর্নামেন্টের ড্রতে দলের কোচ ও তার সহকারীরা থাকেন। সেক্ষেত্রে শঙ্কা উঠেছে, কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিতে যাচ্ছেন স্ক্যালোনি।

যদিও এই ড্র হতে আরও দুই সপ্তাহের মতো বাকি। এখন দেখার অপেক্ষা, স্ক্যালোনি তার সিদ্ধান্ত বদলে ফেলেন নাকি আর্জেন্টাইন গণমাধ্যমের রিপোর্টই সত্যি হতে যাচ্ছে!   

গত মঙ্গলবার মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে কোনও প্রশ্ন না নিয়েই শুরুতে স্ক্যালোনি বলতে থাকেন, ‘আর্জেন্টিনার এমন কোচের প্রয়োজন, যার সব ধরনের সম্ভাব্য প্রেরণা বিদ্যমান আছে এবং ভালো... আমার এখানেই বল থামিয়ে দিয়ে ভাবা প্রয়োজন। কারণ এখন আমাকে অনেক কিছু ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই খেলোয়াড়রা কোচিং স্টাফদের অনেক কিছু দিয়েছে। এবং আমারও অনেক ভাবা প্রয়োজন যে তাদের জন্য কী করতে পারবো।’

সরাসরি বিদায়ের কথা স্পষ্ট করে বলেননি স্ক্যালোনি, ‘এটা আসলে বিদায় বা অন্য কিছু নয়। কিন্তু আমাকে ভাবতে হবে। কারণ প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। ফলে এভাবে অগ্রসর হতে থাকা এবং জয় অব্যাহত রাখা জটিল।’

এ বিষয়ে আর্জেন্টিনার ফুটবল প্রধানের সঙ্গে কথা বলবেন তিনি, ‘আসলে এই খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। ফলে আমাকে বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। পরে খেলোয়াড় ও এফএ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো।’

৪৫ বছর বয়সী স্ক্যালোনি কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে। তার অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে মেসিরা। যা ছিল ১৯৮৬ সালের পর তাদের বড় ট্রফি। এর পর তো তারই অধীনে গত বছর তৃতীয় বিশ্বকাপও ঘরে তুলেছে। মাঝে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাও জেতে তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী