আটত্রিশে যেন ত্রিশের রোনালদো!

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১৩:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৩:৩০

চল্লিশ ছুঁইছুঁই করছে। মধ্য ত্রিশে যেখানে অনেকেই অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান, সেখানে ৩৮ বছরের ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে যেন ত্রিশ বছর বয়সের এক প্রাণবন্ত জোয়ান। শরীরকে যিনি মন্দিরের মতো যত্ন নেন, তার তো চিরতরুণ থাকার কথা। শুক্রবার সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে ত্রিশের টগবগে রোনালদোর দেখা মিললো। 

প্রথমার্ধে আল আখদৌদের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে স্বস্তি মিলছিল না আল নাসরের। তখনই ত্রাতা হয়ে এলেন রোনালদো। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে করলেন জোড়া গোল। তাতে ৩-০ গোলের দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলে বেশ বড় ধাপ ফেললো আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্টের ব্যবধান এক-এ নামিয়েছে তারা। ১৪ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট আল নাসরের। অবশ্য এক ম্যাচ কম খেলেছে আল হিলাল।

সামি আল-নাজেইর ১৩তম মিনিটের গোল আল নাসরকে এগিয়ে দেয়। কিন্তু লুইস কাস্ত্রোর দলে কোথায় যেন শূন্যতা। আরেকটি গোল পেলেই যে মিলবে স্বস্তি। ঠিক তখন রোনালদো তাদের মনে শান্তি ফেরালেন।

৭৭তম মিনিটে বক্সের ভেতর থেকে বুলেট গতির শট নেন রোনালদো। তিন ডিফেন্ডার ও গোলকিপারের ফাঁক গলে জাল কাঁপায় বল।

সেরাটা জমিয়ে রেখেছিলেন রোনালদো। তিন মিনিট পর চোখ ধাঁধানো গোল করেন সিআরসেভেন। আখদৌদের গোলকিপার পাউলো ভিতর তার পজিশন ছেড়ে বেরিয়ে আসেন। ডিফেন্স থেকে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বল পড়ে ৩৫ গজ দূরে থাকা রোনালদোর সামনে। বল নিয়ে একটু সামনে এসে দর্শনীয় শটে জালে বল জড়ান তিনি।

এনিয়ে সৌদি প্রো লিগে ১৩ ম্যাচ খেলে ১৫ গোল করলেন রোনালদো, তিন লিগ ম্যাচে চার গোল!

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের