গোলখরা কাটিয়ে আর্সেনালকে শীর্ষে তুললেন হ্যাভার্জ

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৫আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫৫

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে চেলসিকে ট্রফি জেতান কাই হ্যাভার্জ। লন্ডন ছেড়ে আর্সেনালে পাড়ি দেওয়ার পর থেকে এই জার্মানের সময় ভালো কাটছে না। শনিবার গানারদের হয়ে শেষ দিকে গোল করে নজর কাড়লেন তিনি। ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আর্সেনাল।

সাড়ে ৬ কোটি পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া হ্যাভার্জ এদিন ক্লাবের হয়ে দ্বিতীয় গোল করেন। ১০ ম্যাচে প্রথমবার জাল কাঁপিয়ে গানারদের এক নম্বরে উঠালেন। তাতে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করা ম্যানসিটি (২৯) এক পয়েন্টের ব্যবধানে নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি তো বটেই, লিভারপুলকেও পেছনে ফেলেছে গানাররা।

গত সেপ্টেম্বরে লিগ কাপে এই জিটেক কমিউনিটি স্টেডিয়ামে জয় নিয়ে ফিরেছিল আর্সেনাল। শনিবার তাদের ঘাম ছুটেছে। ৮৯ মিনিটে বুকায়ো সাকা খুঁজে পান হ্যাভার্জকে। ফাঁক পেয়ে তার হেডে বল জড়ায় জালে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী