কিংসের বিপক্ষে সেরাটা খেলতে চায় মাজিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ২০:০১আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২০:০১

নিজেদের মাঠে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখিয়েছিল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মালদ্বীপ থেকে ৩-১ গোলে হার নিয়ে দেশে ফিরতে হয়েছিল মোরসালিন-তপুদের। আগামীকাল সোমবার এএফসি কাপে হোম ম্যাচে কিংস অ্যারেনাতে মাজিয়াকে আতিথেয়তা দিতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল। মালের মতো ঢাকাতেও জয় চাইছে অতিথি দলটি।

মাজিয়ার কোচ মিলোমির সেজলিয়া সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটা নতুন ম্যাচ। নতুন চ্যালেঞ্জ। আগের ম্যাচের চেয়ে কাল আমরা ভালো করতে চাই।’ প্রতিপক্ষ কিংসের প্রশংসা করে বসনিয়ান কোচ বলেছেন, ‘বসুন্ধরা কিংস আমাদের গ্রুপে অন্যতম সেরা দল। আমরা সেরা দলটির সঙ্গে ভালো খেলা উপহার দিতে চাই। আমাদের দলটি উজ্জীবিত আছে। ম্যাচ খেলার অপেক্ষায় আছি।’

দলটির অধিনায়ক ইরুফানও জয়ের কথা জানালেন, ‘আমাদের দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়-কর্মকর্তা সবার লক্ষ্য ম্যাচটি জেতা। সুতরাং মাজিয়ার একটাই পরিকল্পনা- জয় ও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।’

‘ডি’ গ্রুপে কিংস ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর মাজিয়া তিন পয়েন্ট নিয়ে তলানিতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের