অন্যের হারে উদযাপনের মানসিকতা থেকে সরে আসতে বললেন ওয়াসিম-গম্ভীর

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩, ১১:০৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১১:০৭

এশিয়া কাপে প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ভারতের হারের পর পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছিলেন, ‘ভারতের হারে শান্তি পাচ্ছে পাকিস্তানিরা।’ এবারের বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর আবারও ‘শান্তি পায়’ পাকিস্তান। এবার এনিয়ে মুখ খুললেন ভারত ও পাকিস্তানের সাবেক তারকা গৌতম গম্ভীর ও ওয়াসিম আকরাম। কণ্ঠ মিলিয়ে তারা অন্যের হারে খুশি হওয়ার মানসিকতা থেকে সরে আসার আহ্বান করলেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমে এনিয়ে ওয়াসিম বলেন, “ভারত ও পাকিস্তানের মানুষ একে অন্যের হারে যেভাবে উদযাপন করেছে, তা দেখে একটা কথাই বলতে হচ্ছে, ‘যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই।’”

পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, এই ধরনের মানসিকতা দুই দেশের মানুষের উগ্রতাকে উস্কানি দেয়, ‘আপনার দেশের প্রতি আপনার ভালোবাসা আছে, আমার দেশের প্রতি আমার ভালোবাসা আছে। ব্যাপারটা তো এখানেই শেষ হওয়া প্রয়োজন। আমি কারও নাম নিতে চাই না, তবে দুই দেশের মানুষের এমন আচরণ উগ্রতাকে উস্কে দেয়। দিনশেষে তো এটা শুধু খেলাই।’

ভারতের সাবেক ওপেনার গম্ভীর এই মানসিকতা ঝেরে ফেলতে বললেন, ‘অন্যের পরাজয়ে আনন্দে ভাসার চেয়ে নিজেদের দলের জেতার দিকে মনোযোগী হোন। অন্যের হারে উল্লাসের কোনও মানে নেই। পাকিস্তান হারলে ভারতের মানুষ আনন্দিত হয়, ভারত হারলে পাকিস্তানের মানুষ আনন্দিত হয়। এটা খুব বাজে মানসিকতা। এসব বদলাতে হবে, অন্তত খেলাধুলার ক্ষেত্রে অবশ্যই।’

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের