লিগ কমিটি থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন, নতুন দায়িত্বে ইমরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩৯আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮:২১

হঠাৎ করেই এক বছর আগে প্রিমিয়ার লিগ কমিটি পুনর্গঠন করে নিজেই চেয়ারম্যান হয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বেশিদিন স্থায়ী হলো না তার এই পদ, দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন সাবেক তারকা ফুটবলার। তার জায়গায় বাফুফের আরেক সহসভাপতি ইমরুল হাসানকে লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। আজ বৃহস্পতিবার মিডিয়ার কাছেই ইমরুলকে পাশে বসিয়ে সালাউদ্দিন নিজেই এই ঘোষণা দেন।

দুপুরে বাফুফে ভবনে বাংলাদেশ ও সিঙ্গাপুর নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন ছিল। তারপর আকস্মিকভাবে বাফুফে সভাপতি সালাউদ্দিন সাংবাদিকদের ডাকেন। তাদের উদ্দেশ্যে বাফুফে সভাপতি বলেছেন, ‘এখন থেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব আমাদের সহসভাপতি ইমরুল হাসান পালন করবেন।’

কেন লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন, সালাউদ্দিনের উত্তর, ‘যখন আমি দায়িত্ব নেই, তখন মনে হয়েছিল কিছু একটা ঠিক নেই। এখন কিন্তু সবকিছু গোছানো। লিগ কমিটি ছাড়াও আমাকে আরও ২৪টি বিষয় দেখাশোনা করতে হয়। সবই গুরুত্বপূর্ণ। আমাদের ইমরুল হাসান এ কাজে ভীষণ যোগ্য, যে কারণে এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে।’

বসুন্ধরা কিংসের সভাপতিকে কেন দায়িত্ব দেওয়া হলো? এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেছেন, ‘অনেকের মধ্যে সে যোগ্য। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে বলে আমার বিশ্বাস।’

ইমরুল ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন। মহানগরী ছেড়ে এখন প্রিমিয়ারের দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া সূচি আরও সামঞ্জস্যপূর্ণ করার প্রত্যয় রেখে বলেছেন, ‘সভাপতি আমার ওপর আস্থা রেখেছেন। তাকে ধন্যবাদ। খেলাধুলাটা চ্যালেঞ্জিং। আমি চেষ্টা করবো আমার দায়িত্বটা ঠিকমতো পালন করতে। চেষ্টা করবো লিগটা সঠিক সময়ে শুরু করে তা শেষ করতে। এছাড়া আগামীতে আন্তর্জাতিকের সঙ্গে ঘরোয়া সূচিও ঠিকঠাক রাখার চেষ্টা করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী