২০২৬ বিশ্বকাপের দরজা খোলা রাখলেন মেসি

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪

বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ঘোষণা দেন, বিশ্বমঞ্চে আর কখনও খেলবেন না। তবে ট্রফি জেতার পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কিছুদিন খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। খেলছেন এবং জাদু দেখাচ্ছেন। ২০২৪ কোপা আমেরিকাতে খেলার কথা নিশ্চিত করেছেন। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক।

আর্জেন্টিনার স্টার প্লাসের সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না। আমি শতভাগ বলতেও পারছি না যে ওখানে থাকবো না কারণ যে কোনও কিছু হতে পারে। কারণ আমার বয়স অনুযায়ী খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি খেলতে পারবো না। তারপরও দেখা যাক কী হয়।’

আটবারের ব্যালন ডি’অর জয়ীর মনোযোগ আগামী জুনের কোপা আমেরিকার দিকে। ট্রফি ধরে রাখতে যুক্তরাষ্ট্রে লড়বেন তিনি। তবে টানা ষষ্ঠ বিশ্বকাপে খেলা কঠিন স্বীকার করলেন মেসি, ‘হয়তো আমরা কোপা আমেরিকায় ভালো করবো, আমাদের সাফল্য অব্যাহত থাকবে। না-ও হতে পারে, বাস্তবসম্মতভাবে এটা খুব কঠিন।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি