মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৫, ১১:৩৭আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:৩৭

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। শনিবার তারা ফের মাঠে নামলো। মেজর লিগ সকারে ফেরার ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে সিএফ মন্ট্রিলের বিপক্ষে মায়ামি ৪-১ গোলে জিতেছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড দুটি গোল করেছেন, একটি করিয়েছেন।

এক মাসেরও বেশি সময় পর এমএলএসে প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। তার দল শুরুতেই পিছিয়ে পড়ে। দ্বিতীয় মিনিটে প্রিন্স ওয়ুসু মন্ট্রিলকে এগিয়ে দেন। সতীর্থের পাস ধরতে পারেননি মেসি। অরক্ষিত ওয়ুসু বক্সের মাথায় বল পেয়ে গোলকিপার ওস্কার উস্তারির পায়ের ফাঁক দিয়ে জালে বল জড়ান।

মায়ামির প্রথম গোল প্রচেষ্টার দেখা পেতে আরও ১০ মিনিট সময় লেগেছে। কিন্তু বল পরাস্ত করতে পারেনি মন্ট্রিলের জোনাথন সিরোইসকে। ১৩তম মিনিটে তা ফিরিয়ে দিয়ে কর্নারে পরিণত করেন কিপার। দুই মিনিট পর জর্দি আলবার শট আঙুলের ছোঁয়ায় মাঠের বাইরে পাঠান।

২০ মিনিটে সিরোইস সিরোইস লাইন ছেড়ে বেরিয়ে এসে তাদেও আলেন্দেকে রুখে দেন। ২৭ মিনিটে তেলাসকো সেগোভিয়ার সুযোগ নস্যাৎ করে দেন সিরোইস।

৩৩ মিনিটে মায়ামি গোলমুখ খোলে। বক্সের ডানদিকে মেসির বাড়ানো বল পেয়ে আলেন্দে ১-১ এ সমতা ফেরান। 

৪০ মিনিটে মেসি ডান দিক দিয়ে কাট করে বক্সের মাঝে গিয়ে নিচু শটে গোলপোস্টের কোনা দিয়ে মায়ামিকে লিড এনে দেন।

৬০ মিনিটে সেগোভিয়া বক্সের বাইরে থেকে শট নেন। বল ক্রসবারের নিচে লেগে লক্ষ্যভেদ করে।

দুই মিনিট পর মেসি নিজের দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সের ভেতরে ঢুকেছিলেন। বলের দখল হারালেও তা রাখতে পারেননি মন্ট্রিলের ডিফেন্ডার। বল পায়ে নিয়ে উঁচু শটে জাল কাঁপান মেসি।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান