তহুরার জোড়ায় সিঙ্গাপুরের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:০০

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে তিন গোলে হেরেছিল সিঙ্গাপুর। সোমবার দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে অতিথিরা একাদশে চারটি পরিবর্তন রেখে খেলা শুরু করেছে। তাদের হয়ে খেলছেন বরুশিয়া ডর্টমুন্ডে খেলা ডেনেল্লে তান লি। এর পরেও বাংলাদেশের সামনে বাধা হতে পারেনি তারা। স্বাগতিকরা আগের মতো দাপট দেখিয়ে এবার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে রয়েছে। তহুরা খাতুন জোড়া গোল করেছেন। অন্যটি এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে।

সিঙ্গাপুর একাদশে পরিবর্তন আনলেও বাংলাদেশ দল অপরিবর্তিত রেখে খেলছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মেয়েরা আধিপত্য দেখাতে থাকে। স্বাগতিকদের আক্রমণের তোড়ে খেই হারাতে থাকে সিঙ্গাপুরের রক্ষণ।

ম্যাচ ঘড়ির ৩ মিনিটে বাংলাদেশ গোল পেতে পারতো। মনিকা দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণভাবে বল বের করে নিয়ে লং পাস দিয়েছিলেন। ফাঁকায় থাকা সাবিনা বক্সে ঢুকে সময় নিয়ে সোজা গোলকিপার বরাবর শট মেরে সুযোগ নষ্ট করেন।

১১ মিনিটেও মধ্যমাঠ থেকে লং পাস পেয়ে সাবিনা বক্সে ঢুকে গোলকিপারকে ফাঁকায় পেয়ে দূরের পোস্ট দিয়ে মেরে দারুণ সুযোগ নষ্ট করেন।

৩ মিনিট পর সিঙ্গাপুর একবারই প্রতি আক্রমণ থেকে গোল করার চেষ্টা করেছিল। তবে সফল হতে পারেনি। নূর সায়েজআনি বক্সে ঢুকে জোরালো শট নিলেও গোলকিপার রুপনা চাকমা প্রতিহত করেন।

১৬ মিনিটে বাংলাদেশ প্রথম গোলে এগিয়ে যায়। সাবিনার ফ্রি-কিকে বক্সের ভেতরে আফঈদার ভলিতে মাশুরার হেড ৬ গজের মধ্যে তহুরা লক্ষ্যভেদ করেন।

দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণও করে। সাবিনার কর্নার এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, পোস্টের সামনে থেকে ঋতুপর্না আলতো টোকায় জাল কাঁপিয়ে দেন।

২৪ মিনিটে বাংলাদেশ স্কোরলাইন ৩-০ করে। বক্সের ভেতরে ঋতুপর্ণার জোরালো স্লাইডিং শট গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা তহুরা বল পেয়ে চকিতে জালে জড়াতে ভুল করেননি।

বাকি সময় বাংলাদেশ বল পায়ে আক্রমণ অব্যাহত রাখলেও ব্যবধান আর বাড়েনি। ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যেতে হয়েছে সাইফুল বারী টিটুর দলকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি