সৌদি আরবের বিপক্ষে খেলে আর্জেন্টিনাকে আনতে চায় বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২২:২১

সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দুটিতে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ঢাকায় ৩-০ ও ৮-০ গোলে হারিয়েছে মেয়েরা। এবার সাবিনা খাতুনের দল যাবে সৌদি আরবে খেলতে। নতুন বছরের শুরুতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলার ইচ্ছে বাফুফের। এছাড়া নতুন বছরের যে কোনও একসময় আর্জেন্টিনা নারী দলকে আনার চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জানুয়ারির ফিফা উইন্ডোতে বাংলাদেশের মেয়েরা সৌদি আরবে খেলতে যাবে। এটা মোটামুটি নিশ্চিত। সেখানে জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ হবে। এছাড়া আমাদের দল যেন আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারে, এজন্য আর্জেন্টিনা নারী দলকে ঢাকায় আনার চেষ্টা চলছে। নতুন বছরের যে কোনও সময় তাদের আনা হতে পারে।’

নতুন বছরের শুরুতে কোচ হিসেবে সাইফুল বারী টিটু থাকছেন। আগে কাজ করা পল স্মলির বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি