সৌদি আরবে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক 
১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯

বেশি দিন আগের কথা নয়। সৌদি আরবে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাবের বিপক্ষে খেলার খবর নাকচ করেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সোমবার মায়ামি নিশ্চিত করেছে, সৌদি আরবে দুটি প্রীতি খেলতে যাচ্ছে তারা। 

মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি সোমবার বলেছে, ২৯ জানুয়ারি সৌদি পাওয়ার হাউজ তথা নেইমারের আল হিলালের মুখোমুখি হবে তারা। ভেন্যু রিয়াদের কিংডম এরেনা। তার পর ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মেসিরা মুখোমুখি হবে আল নাসরের। এই ম্যাচেই মেসির সঙ্গে দেখা হবে রোনালদোর। 

সৌদি আরবে খেলার পর মায়ামি চলে যাবে হংক। সেখানে চীনা অঞ্চলের প্রথম বিভাগ থেকে বানানো একটি দলের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটা হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি। তার পর তারা চলে যাবে যুক্তরাষ্ট্র। সেখানে ফেব্রুয়ারিতে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম।

/এফআইআর/ 
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের