দুই ক্লাবকে সাফল্য এনে দেওয়া মিলন এখন রহমতগঞ্জে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৫৯

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফর্টিস এফসির পর ব্রাদার্স ইউনিয়নকে চ্যাম্পিয়ন করেছিলেন সাবেক গোলকিপার জাহিদুর রহমান মিলন। এবার ৫৩ বছর বয়সী কোচ দায়িত্ব নিয়েছেন প্রিমিয়ার লিগ জায়ান্ট কিলার রহমতগঞ্জ এফসির। চলমান লিগে পুরনো ঢাকার দলটির হয়ে পরের ম্যাচ থেকে ডাগ আউটে দেখা যাবে তাকে।

অভিমান করে খেলা ছাড়লেও অল্প সময়ের মধ্যে কোচিংয়ে যুক্ত হয়ে এই পেশাকেই স্থায়ীভাবে বেছে নিয়েছেন জাহিদুর। দেড় যুগ আগে শেখ রাসেল ক্রীড়া চক্রে প্রয়াত ওয়াজেদ গাজীর সহকারী হয়ে কোচিং শুরু করেছিলেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরামবাগ, ফেনী সকার, নবাবপুর ক্রীড়া চক্রের হয়ে ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতাও হয়েছে। এর মধ্যে ফেনী সকারকে একবার প্রিমিয়ার লিগে শীর্ষ চার দলের পর্যায়ে নিয়ে যাওয়ার রেকর্ডও আছে। এছাড়া ফর্টিস ও ব্রাদার্সকে প্রিমিয়ার লিগে জায়গা করে দিয়েছেন।

এবার রহমতগঞ্জকে প্রিমিয়ার লিগে ওপরের দিকে নেওয়ার লক্ষ্য জাহিদুর রহমানের। শুরু থেকে কোচের দায়িত্ব পালন করা কামাল বাবু স্বাধীনতা কাপের শুরুর দিকে দল ছেড়ে গেছেন। তার পর লিগে হেড কোচ ছাড়াই আবাহনী লিমিটেডকে রুখে দেয় সুশান্ত ত্রিপুরা-নুরুল নাইম ফয়সালরা। এবার দায়িত্ব নিয়ে নতুন কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রহমতগঞ্জ ভালো দল। আগের চেয়ে এবারের দলটি শক্তিশালী মনে হচ্ছে। সুযোগ আসাতে কোচের দায়িত্ব নিয়েছি। লিগে পয়েন্ট তালিকায় চার থেকে পাঁচের মধ্যে থাকতে পারলে ভালো লাগবে। আশা করি ভালো কিছু হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত