শ্রীলঙ্কা থেকে সালাউদ্দিনের খবর নিলেন পাকির আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৯

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। পরে জানা যায়, হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে তার। ২৮ ডিসেম্বর বাইপাস সার্জারিও হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ শেষে কেবিনে স্থানান্তরের কথা রয়েছে দেশের কিংবদন্তি ফুটবলারকে। এরই মধ্যে সতীর্থরা খোঁজ-খবর নিচ্ছেন। সুদূর শ্রীলঙ্কা থেকেও তার সুস্থতা কামনা করেছেন একসময়ের লঙ্কান সতীর্থ পাকির আলী। 

স্বাধীনতার আগে এক মৌসুম শুধু মোহামেডানে খেলেছেন কাজী সালাউদ্দিন। এরপর আবাহনীতে বাকি ক্যারিয়ার শেষ করেছেন। সেসময় ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সালাউদ্দিনের সঙ্গে একই ক্লাবে খেলেছেন লঙ্কান ডিফেন্ডার পাকির আলী। এরপর সালাউদ্দিন যখন আকাশী-নীল জার্সিধারীদের কোচ হন তখনও তার অধীনে খেলেছেন বর্তমানে ৭০ বছর বয়সী কোচ।

কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থা নিয়ে কলম্বো থেকে পাকির আলী বাংলা ট্রিবিউনকে ফোন করে জানতে চেয়েছেন, ‘সালাউদ্দিন ভাই এখন কেমন আছেন?’

দিন চারেরক আগে বাইপাস সার্জারি সফল হয়েছে। বর্তমানে ভালো আছেন শুনে পাকির আলী বলেছেন, ‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। এক সঙ্গে খেলেছি। তার কোচিংয়ে খেলেছিও। তিনি বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকার। তার অসুস্থতার খবর শুনে খারাপ লাগছে। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

পাকির আলী শুধু আবাহনীতেই খেলেননি, এরপর পিডাব্লিউডি, শেখ জামাল ও সবশেষ পুলিশ এফসির হয়ে কোচিং করিয়েছেন। বর্তমানে কলম্বোতে বিমান বাহিনী দলে কোচ পদে যুক্ত আছেন তিনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী