চলে গেলেন নামী ফুটবলার জহিরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:২৪

গতকালই ৮৯তম জন্মদিন গেছে তারকা ফুটবলার জহিরুল হকের। কিন্তু দিনটি উদযাপনের মতো অবস্থায় ছিলেন না তিনি। হাসপাতালের বিছানায় অচেতন হয়ে পড়েছিলেন। কে জানতো জন্মদিনের পর দিনই হবে তার মৃত্যুদিন! আজ শনিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একসময়ে পাকিস্তান জাতীয় দলে খেলা বাঙালি এই ডিফেন্ডার। ৮৯ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে-মেয়ে রেখে গেছেন। আজ মিরপুরের বাসার পাশে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

৫০ ও ৬০ দশকে নামী ফুটবলার ছিলেন জহিরুল হক। রাইট ব্যাক পজিশনে মোহামেডানে ১৯৬০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত খেলেছেন। মোহামেডানে ৫বার পালন করেছেন অধিনায়কের দায়িত্ব। পূর্ব পাকিস্তান থেকে ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন পাকিস্তানের জাতীয় দলে। আগা খান গোল্ডকাপে চার বার ফাইনালে খেলেছেন তিনি। তার মধ্যে দুবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছেন।

১৯৬৪ সালে ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। ২০০১ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। তার মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখবে মোহামেডান।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
প্রসঙ্গ ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা: পক্ষে-বিপক্ষে যুক্তি 
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
আবাহনীর নতুন যাত্রায় সাবেকদের মিলনমেলা
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ 
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন